• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের দাখিল পরীক্ষার ফলাফলে জগদীশপুর দাখিল মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ১০ আগস্ট সোমবার প্রকাশিত দাখিল পরীক্ষায় জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১২ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি খছরু মিয়া ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার। তারা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ মিনারসহ সকল শিক্ষক মন্ডলি, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। অভিভাবকদের মধ্যে অনেকে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদ্রাসায় বর্তমান ম্যানেজিং কমিটি দায়িত্ব নেয়ার পর থেকে মাদ্রাসার শিক্ষার মান বৃদ্ধি পেতে থাকে। মাদ্রাসার অবকাটামো উন্নয়ন, শিক্ষক সংকট দূরীকরণ ও শিক্ষার পরিবেশ তুলনামূলক ভালো হয়। ফলে এবারের দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে। আগামীতে আমরা শতভাগ ফলাফল প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd