• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি?

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের সন্নিকটে মৎসর সেটের পাশে গোয়ালঘেসিয়া নদীর উপর ব্রিজের দুই পাড়ের বালু মহল ও অবৈধ বালু ব্যবসার রাজনৈতিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চলছে ব্যাপক উত্তেজনা ও বিএনপি, জামায়াতের আধিপত্যের লড়াইয়ের দ্বন্দ্ব। বালু ব্যবসা রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আধিপত্যের লড়াইয়ের নামে চলছে গুপ্ত চাঁদাবাজি দখলবাজি। স্থানীয় ব্যবসায়ীরা রাজনৈতিকভাবে এখন মুখোমুখি অবস্থানে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী শ্রমিক লীগের সিরাজুল ইসলামের বালু ব্যবসা থেকে হটাতে বিএনপি, জামায়াতের কতিপয় নেতা কর্মীর বিরুদ্ধে দখল আধিপত্য ও চাঁদাবাজির লড়াইয়ের অনেকদিন ধরে অভিযোগ তুলেছে নিজ দলের নেতাকর্মীরা।

গলঘেসিয়া নদীর পাড়ের বালুর মহল থেকে নৌকা আটকিয়ে মোটা অংকের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলছে চরম কোন্দল, বিভিন্ন প্রচার মাধ্যমে চলছে অপপ্রচারের প্রতিযোগিতা। বাঁশতলা ব্রিজের দুই পাশের বালু ব্যবসা দখল নিয়ে কতিপয় বিএনপি নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন রাজনৈতিক মহল।

বালুর নৌকা আটকিয়ে চাঁদাবাজি, টাকা দাবির ঘটনা নিয়ে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের প্রতিবাদ ও বাক বিতণ্ডায় বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে সামনে চলে আসে। অবৈধ বালু ব্যবসা বা বালু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জেলা, উপজেলা প্রশাসন তদারকি দেখাশোনা করবে বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে কোন হস্তক্ষেপের সুযোগ নাই বলে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এই প্রতিনিধিকে জানান। তবে বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্তের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে এ প্রতিনিধিকে জানান।

বুধবার দুপুরে সরেজমিনে গেলে স্থানীয় গণি, ইসলাম, ইদ্রিস, আসাদুজ্জামান সহ একাধিক ব্যক্তি জানান নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগ নামধারী চাম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের আব্দুল গফুরের পুত্র সিরাজুল ইসলাম বাঁশতলা ব্রিজ, মৎসর সেটের উত্তর পাশে ওয়াবদা ভেড়ী বাঁধের পাশে দীর্ঘ ১৫/২০ বছর ধরে শ্যামনগর, নওয়াবেকি, ঘোলা ত্রিমোহনী, কালিকাপুর নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু কিনে নৌকা, ট্রলার, কার্গোতে এনে ব্যবসা করে আসছে। বর্তমানে বালু সংকটের কারণে সাতক্ষীরা জেলা জুড়ে উন্নয়ন কাজ থমকে গেছে। যে কারণে বেশি দাম দিয়ে হলেও সিরাজ সহ বিভিন্ন বালু ব্যবসায়ীদের কাছ থেকে বালু কিনে বিভিন্ন ব্যবসায়ী, বাড়ি মালিক, ঠিকাদাররা কাজ চালিয়ে আসছিল।

বিগত ২৪ এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বালু ব্যবসায়ী সিরাজকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে হটিয়ে বিএনপি, জামায়াতের রাজনৈতিক ছত্রছায়া ও নিয়ন্ত্রণে নেওয়ার পাঁয়তারায় লিপ্ত থাকে। তার ধারাবাহিকতায় জামায়াত কর্মী ফতেপুর গ্রামের হাফিজুর রহমান, বিএনপি কর্মী বিষ্ণুপুর গ্রামের আবু সাঈদ, দক্ষিণ শ্রীপুর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা বাঁশতলা ব্রিজের দক্ষিণ পাশে নদীর পাড়ে আরো ৪ টি বালু বিক্রির জন্য স্তুপ মহল গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসলেও কোথাও বালু মিলছে না। তারাও একই ভাবে বালু নিয়ে এসে ব্যবসা চালিয়ে গেলেও সিরাজকে হটাতে তার নৌকা, ট্রলার, কার্গোতে বালু আনতে গেলে টাকা দেওয়া লাগবে অন্যথায় ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে বলে ভুক্তভোগীরা জানান।

এমন পরিস্থিতিতে গত মাসখানেক আগে বালুভর্তি কার্গো আটকে টাকা চাওয়ার বিষয়টি জানতে পেরে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে যেয়ে প্রতিবাদ ও এ বিষয়ে টাকা আদায় করার তারা কে জানতে চান। প্রতিউত্তরে অবৈধভাবে বালু উত্তোলন ও অবৈধ বালু ব্যবসার বিষয়টি জানায়। কেনা বালু বিক্রি করা যদি অবৈধ বা অপরাধ হয় তাহলে তাদেরটাও অবৈধ এবং শ্যামনগর, কালিগঞ্জে যারা বালু ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করছে তাদের বিষয়টি জেলা, উপজেলা প্রশাসন দেখবে, কিন্তু তারা নাক গলানোর কে। এ বিষয়টি নিয়েই মূলত বালু ব্যবসায়ী সিরাজকে রাজনৈতিক ভাবে হটানো এবং নিজেদের নিয়ন্ত্রণ এবং আধিপত্য নেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফার নিকট জানতে চাইলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে এ প্রতিনিধিকে বলেন রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে তবে বালির ব্যবসা নিয়ে টাকা চাওয়ার মতন কোন ঘটনা, দ্বন্দ্ব সৃষ্টি হয়নি। বর্তমান বালি নাই, ব্যবসা ও নাই একটি কুচক্রী মহল সিরাজের বিরুদ্ধে বিভেদ তৈরির জন্য মোটা অংকের টাকা দিয়ে তার বিরুদ্ধে পত্রিকায় কুৎসা রটিয়ে আমাদের দলের ঘাড়ে দায় চাপানোর পায়তারা করছেন। এখানে কোন বালি উত্তোলন করা হয় না শুধুমাত্র কিনে এনে ব্যবসা করা হয় তবে বর্তমান ব্যবসা বন্ধ বালি না থাকার কারণে। সিরাজকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত।

এ ব্যাপারে জামায়াত কর্মী হাফিজুর রহমান জানান আমার পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আমি বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বালির ব্যবসা জড়িত থাকলেও বিষয়টি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বলে জানান। অপর ব্যবসায়ী আমিরুল ইসলাম এবং আবু সাঈদ বালু ব্যবসার সঙ্গে জড়িত না বলে এড়িয়ে যান। এই সমস্ত ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে এ প্রতিনিধিকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd