• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা, মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জনকারীদের আর্থিক সহায়তা প্রদান ১নং রেমাক্রীসহ ৪ ইউনিয়নে ইউপি নির্বাচন ২০২৭: ১ম ধাপে ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি প্রকাশ টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার – ১ বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর আক্তার ফারুক নির্বাচিত কবিতা: আমার রাজকন্যা প্রান্তি প্রাথমিক শিক্ষায় ১৫ বছরের রূপরেখা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় স্কুলছাত্রীকে অপহরণ, পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) থেকে:

রান্নাঘরের বৈদ্যুতিক লাইট জ্বালানোর সুযোগে সাতক্ষীরার কালীগঞ্জে বসতবাড়ির ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহকর্ত্রী ও তার মেয়েকে গামছা দিয়ে হাত, পা, মুখ বেঁধে মধ্যযুগীয় কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সনকা গ্রামে নিয়ামুল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নিয়ামুল মাস্টার ও স্থানীয়রা জানান, ১০-১৩ দিন আগে সন্ধ্যায় বাইরে জানালা খোলা থাকার সুযোগে নিয়ামুল মাস্টারের স্ত্রীর কানের দুল ছিনিয়ে নিয়ে যায় চোরেরা। ঘটনার রেশ না কাটতেই মঙ্গলবার সন্ধ্যায় মুখোশ পরিহিত ২-৩ জনের সশস্ত্র চোরচক্র বাড়িতে গৃহকর্তা না থাকার সুযোগে গৃহকর্ত্রী নিচতলায় রান্নাঘরের সুইচ দিতে যাওয়ার সুযোগে দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে।

বাড়িতে ঢুকে প্রথমে গৃহকর্ত্রী ও মেয়েকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ওই সময় তল্লাশি চালিয়ে ঘরের আলমারি, শোকেস ভেঙে ঘরে রক্ষিত ১৪ আনা ওজনের স্বর্ণের চেন, নগদ সাড়ে ১৬ হাজার টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শাহিন হোসেন জানান, ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd