• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরিফুল আলম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে মোঃ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা  ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাত দুইটার পর ফলাফল ঘোষণা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাবঃ–হাবিব- উন- নবী- খান সোহেল।

সভাপতি পদে মো.শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পেয়েছেন ১৯৭ ভোট। এ পদে বাতিল হয় ১২০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ-মাজহারুল ইসলাম ১ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ-খালেদ সাইফুল্লাহ সোহেল পেয়েছেন ৬১১ ভোট। অপর দুই প্রার্থী মোঃ–সাজ্জাদুল হক ভোট পেয়েছেন ৭টি এবং মোঃ–শফিকুল আলম রাজন ৩০ ভোট পেয়েছেন। এ পদে বাতিল হয়েছে ৩৩টি ভোট। ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোট গ্রহণের আগে শনিবার দুপুর  ১২টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব,মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবঃ–তারেক রহমান।
উল্লেখ্য,২০১৬ সালে সর্বশেষ অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে ঐক্যমতের ভিত্তিতে মো. মোঃ-শরীফুল আলমকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল। ওই সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে দলটি আর কোনো সম্মেলন করতে পারেনি।

জেলা বিএনপির সভাপতি মো.শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ-মাজহারুল ইসলামের সঞ্চালনায়  অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মোঃ–হাবিব উন নবী খান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ-আব্দুস সালাম।
সম্মানিত অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন
সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স, যুগ্ন–মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, এম,রশিদুজ্জামান মিল্লাত, কোষাধক্ষ্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,
এ্যাড.শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন,সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি,আবু ওয়াহাব আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া।
এছাড়া  উক্ত সম্মেলনে কিশোরগঞ্জ জেলা ও উপজেলা  বিএনপির অসংখ্য নেতাকর্মী  উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘদিন পর দলের কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। সম্মেলনের সফলতা কামনা করে এবং কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে রাস্তার উপরে বানানো হয়েছিল শত শত তোরণ। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পুরো শহর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd