মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী মো, রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারে এই ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়,রোববার রাতে সাদুল্লাচর বাজারের পূর্ব পাশে স্বতন্ত্র প্রার্থী মো, রেজাউল করিম খান চুন্নুর যিনি বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত, নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে বিকেলে সেখানে ডেকোরেশন ও সাজসজ্জার কাজ চলছিল।
হামলাকারীরা কার্যালয়ের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে এবং সেখানে উপস্থিত সমর্থকদের ওপর চড়াও হয়। নির্বাচনী কার্যালয়ে হামলা,ভাঙচুর বা কোনো প্রার্থীর সমর্থকদের ওপর শারীরিক আক্রমণ করা দণ্ডনীয় অপরাধ।
হামলায় আহত মো,জাহাঙ্গীর আলম জানান,সাবেক চেয়ারম্যান মো,শহীদুল ইসলাম শহীদ’সহ বেশ কয়েকজন এসে বলেন,এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী বা মোরগ প্রতীকের কোন কার্যালয় করতে দেওয়া হবে না। এরপর তারা আমাকে মারধর করেন এবং আসবাবপত্র ভাঙচুর করেন। আমি এই অন্যায়ের বিচার চাই। ঘটনার নিন্দা জানিয়ে লতিফাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো,বোরহান উদ্দিন ভূইয়া প্রশ্ন তোলেন,দেশে কি একদলীয় নির্বাচন হতে যাচ্ছে? স্বতন্ত্র প্রার্থীরা কি নির্বাচন করতে পারবে না? তাদের কি কার্যালয় থাকতে পারবে না? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মোঃ-শহীদুল ইসলাম শহীদ ভাঙচুরের কথা অস্বীকার করেন। তিনি বলেন, আমাদের একটি মিছিল ওই অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তারা সাউন্ড যা মিছিলে বিশৃঙ্খলা তৈরি করছিল। এ নিয়ে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে মাত্র কোনো ভাঙচুর বা পরিকল্পিত হামলার ঘটনা ঘটেনি।