• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাহিদ মাহমুদ জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে- প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের বিক্ষোভ সমাবেশ প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার, পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি রানীগঞ্জ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বইপড়া কর্মসূচির শুভসূচনা সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক নেত্রকোণায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪টি ক্লাবের উদ্বোধন কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাশ্রম

কৃষক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম গ্রেপ্তার

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারীর বহুল আলোচিত কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী (পিএ) তরিকুল ইসলাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় নীলফামারী শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২ আগস্ট) নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কৃষক সিদ্দিক আলী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকায় রাজনৈতিক সহিংসতার সময় কৃষক সিদ্দিক আলী হামলার মধ্যে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে গাড়িচাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে প্রধান আসামি এবং তরিকুল ইসলামকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
মামলার বাদী, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে লিটন রহমান অভিযোগ করেন, ঘটনার সময় আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় তারা মামলা দায়ের করতে পারেননি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে আদালতের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়।
তরিকুল ইসলামের গ্রেপ্তারের ঘটনায় জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd