• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন, রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, প্রতিবন্ধী নাগরিককে হুইলচেয়ার প্রদান খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন

কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাশ্রম

Reporter Name / ৮২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় সেতুর মুখে কচুরিপানা জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় তিনটি গ্রামের প্রায় এক হাজার একর আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সময়মতো আমনের চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেন।
মঙ্গলবার ৪আগষ্ট নিজপাড়া গাজীরহাট জোড়া দীঘির পাড়ের সেতুর মুখে জমে থাকা কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। এ সময় তিনি বলেন, “বিএনপি কৃষিবান্ধব দল। কৃষকদের দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগস্ট মাসের জন্মদিন উপলক্ষে এই উদ্যোগ তাঁকে উৎসর্গ করা হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সমাজসেবক শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক শাহিনুর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আঃ গফুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজেন্দ্র বাজার এলাকা থেকে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি গাজীরহাট জোড়া দীঘির সেতু, তালুকসাহাজ আটানী সেতু এবং সাপখাওয়া দোলার সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়। সম্প্রতি ভারী বৃষ্টির পানির স্রোতে ভেসে আসা কচুরিপানা তিনটি সেতুর মুখে জমে গিয়ে পানি চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে নিজপাড়া দোলা, সাপখাওয়া দোলা ও আটানী গিরাই দোলাসহ আশপাশের প্রায় এক হাজার একর জমিতে আমন ধানের চারা রোপণ ব্যাহত হচ্ছে। এতে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে আইল বেঁধে মাছ চাষ, খড়া জাল, রিং জাল ও অন্যান্য অবৈধ উপায়ে মাছ ধরার কারণে প্রাকৃতিক পানি প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করছে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ প্রাকৃতিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd