• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

কেরানীহাট বাসীর নিত্যদিনের সঙ্গী যানজট, চরম দুর্ভোগে পথচারীরা

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

 

মুন্সি শাহাব উদ্দীন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট কেরানীহাট এলাকায় ভয়াবহ যানজট এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সপ্তাহের শুরুতে শনিবারসহ প্রায় প্রতিদিনই সকাল থেকে শুরু হয়ে দীর্ঘক্ষণ এ এলাকায় দীর্ঘ যানজট লেগে থাকে, যার ফলে যাত্রী, চালক ও স্থানীয় সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের দুপাশে অবৈধভাবে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে সড়কের কার্যকর প্রস্থ সংকুচিত হয়ে পড়ছে। অনেক চালক সড়কের ওপরেই গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করান, যা যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এছাড়া কেরানী হাট বাজারকেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ, ফুটপাত ও সড়কের একাংশ দখল করে দোকান বসানো এবং অপরিকল্পিতভাবে যান চলাচলের কারণে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে এই এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

দীর্ঘ যানজটের কারণে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহনই আটকে পড়ছে। এতে কর্মজীবী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, শিক্ষার্থীরা পড়ছে চরম দুর্ভোগে। রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী যানবাহন আটকে পড়ায় অনেক সময় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, অনেক সময় গাড়ির ভেতরেই ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। প্রচণ্ড গরম, ধুলাবালি ও ক্লান্তিতে শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

এলাকাবাসী ও নিয়মিত যাত্রীরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, মহাসড়কে অবৈধভাবে যানবাহন দাঁড় করানো বন্ধ করা, নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামার ব্যবস্থা নিশ্চিত করা এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে কেরানী হাট এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd