• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

খালেদা জিয়ার স্মরণে লেখকদের শোকসভা অনুষ্ঠিত

Reporter Name / ১১২ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা করেছে শোকার্ত লেখক সমাজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪.০০ টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে এই শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সভাপতিত্ব করেন লেখক-প্রকাশক সাঈদ বারী।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি মাহমুদ শফিক, কবি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল, লেখক-গবেষক কালাম ফয়েজী, জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, কবি দেলোয়ার হাসান, সাংবাদিক মোহসীন আলী রাজু, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, কলামিস্ট সালাহউদ্দিন আহমেদ রায়হান, লেখক -নির্মাতা দীপান্ত রায়হান , কবি রুদ্র অহম, গবেষক মাহাদী উল মোর্শেদ, গবেষক ফারহান আরিফ, প্রকাশক এসএম মহি উদ্দিন কলি প্রমুখ।

খালেদা জিয়া স্মরণে কবিতা পাঠ, স্মৃতিচারণ ও আলোচনায় উঠে আসে সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনের নানা দিক।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদশের লেখকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছেন। ভিন্ন মতাবলম্বী লেখকদেরও রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছেন। যুগ যুগ ধরে তার উদার রাজনৈতিক চিন্তা আমাদের শক্তি যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd