• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম জাতীয় সংসদের হুইপ নির্বাচিত- খুলনাবাসীর আনন্দ

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

 

মোঃ মাহফুজুর রহমান, বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা:

খুলনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য রকিবুল ইসলাম মহান জাতীয় সংসদ-এর হুইপ নির্বাচিত হওয়ায় খুলনা-৩ আসনসহ সমগ্র খুলনাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে খুলনা-৩ আসনে উন্নয়নের ধারা আরও বেগবান হবে।
স্থানীয় জনগণ মনে করেন, রকিবুল ইসলামের হাত ধরে খুলনা-৩ আসনের অবকাঠামোগত উন্নয়ন, শিল্প-কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানাগুলো চালু হলে খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের পথ সুগম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাননীয় সংসদ সদস্যকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় আনন্দ প্রকাশ করেছেন। তারা এ জন্য দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
নেতাকর্মীরা বলেন, রকিবুল ইসলামের নেতৃত্বে খুলনা-৩ আসনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং শিল্প-বাণিজ্যের প্রসারের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। তারা আশা করেন, এলাকার সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
খুলনা-৩ আসনের সর্বস্তরের জনগণ মাননীয় সংসদ সদস্য রকিবুল ইসলামের সফলতা কামনা করেছেন এবং তাঁর হাত ধরে একটি সমৃদ্ধ ও উন্নত খুলনা গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd