• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শাহসাহেবের গাঁও (কান্দি গাঁও) প্রবাসী কল্যাণ গ্রুপের অর্থায়নে অসহায় সমলা বিবিকে নতুন গৃহ নির্মাণ করে চাবি প্রদান ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন গোপালগঞ্জে বিএনপির এমপি ডা. কে. এম. বাবরের ক্লিনিকে হামলা-ভাঙচুর, আসবাবপত্রে অগ্নিসংযোগ রংপুরে ১ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার রংপুরে একদিনে দুই বাসে আগুন: ভস্মীভূত কোচিং সেন্টারের মিনিবাস, ওয়ার্কশপে দগ্ধ আরেকটি গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কাপনা খালের উপর বাঁশের সেতু নির্মাণ উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার গোপালগঞ্জে ঘরবাড়িতে আওয়ামীলীগ ছাত্রলীগ অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় যুবদলের বিক্ষোভ ও মিছিল সিলেটবাসীর জন্য উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী: একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত চাঁপাইনবাবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

গোপালগঞ্জে বিএনপির এমপি ডা. কে. এম. বাবরের ক্লিনিকে হামলা-ভাঙচুর, আসবাবপত্রে অগ্নিসংযোগ

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের মালিকানাধীন ক্লিনিক ‘আরাফ ক্লিনিকে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডা. কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাবের নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল লোক ক্লিনিকটির সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, আরাফ ক্লিনিকের নিচতলায় সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ব্যক্তিগত কার্যালয় ছিল। ঘটনার পর আতঙ্কিত হয়ে ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীরা অন্যত্র চলে যান।

এদিকে, একই রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ ছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাহাবুবুর রহমানের দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একই রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd