• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে জামায়াতের কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার পাটগ্রামে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন সদস্য জালাল আহমদ এর ইন্তেকাল; এলাকায় শোকের ছায়া বান্দরবানের চিম্বুক রেঞ্জে ম্রো সম্প্রদায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ‎জয়পুরহাটে বিজিবি-পুলিশের অভিযানে ১৩০ কেজি প্রাচীন পাথর উদ্ধার, আটক ১ ‎ পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

ডোমারে জামায়াতের কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জুয়েল হক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে ২০১২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মানিক চন্দ্র রায় (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার বামুনিয়া কাচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক চন্দ্র রায় বামুনিয়া ইউনিয়নের খামাতপাড়া এলাকার মৃত সুকারু বর্মনের ছেলে। তিনি বামুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে মানিক চন্দ্র রায়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd