• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে

গোয়াইনঘাটে আজমলের দাপট: পুলিশের সামনেই চাঁদাবাজির অভিযোগ

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আজমল নামের এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সম্প্রতি তিনি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এলাকায় ব্যাপক দাপট দেখাচ্ছেন এবং নিজেকে যেন একজন ক্ষমতাধর ব্যক্তির মতো আচরণ করছেন।
অভিযোগ রয়েছে, জুলাই গণঅভ্যুত্থান এর পর থেকে আজমলের কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে। তিনি গোয়াইনঘাট ব্রিজ এলাকায় প্রকাশ্যে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রত্যক্ষদর্শীদের মতে—পুলিশ উপস্থিত থাকা অবস্থাতেই তিনি এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি পুলিশ বাধা দিতে গেলে তাদেরকেও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া আজমলের বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে, যা বর্তমানে বিচারাধীন। তারপরও তার এমন প্রকাশ্য দৌরাত্ম্যে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—কোন শক্তির জোরে তিনি এতটা বেপরোয়া হয়ে উঠেছেন?
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd