• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নতুন কমিটি নিয়ে উচ্ছ্বসিত সভাপতি খলিল, তরুণ সাংবাদিকদের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ইস্কাফসহ হেরোইন ও গাঁজা আটক পাঁচবিবির যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ডিমলা-পাটগ্রামে বিজিবির অভিযান: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, বিদেশি মদ জব্দ নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে বন্ধ হলো ২১টি বিয়ে চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন ধামইরহাটে সুপ্ত ক্রীড়া প্রতিভার সন্ধানে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা

গোয়াইনঘাটে ৩ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও উপকারভোগী কৃষকবৃন্দ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, , ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে খরিপ-১ মৌসুমে
উপজেলার ৩ হাজার কৃষকে ৫ কেজি করে ১৫ হাজার কেজি আউশ ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এম ও পি মোট ৬০ হাজার কেজি সার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিনামূল্যে সহায়তা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd