• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা-১৩ আসনের ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই মিলবে নাগরিক সমস্যার সমাধান: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২০২৬-এর উদ্বোধন, প্রথম দুই ম্যাচে জয়ী ময়মনসিংহ রেঞ্জ ও এসএমপি সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সার ও বীজ বিতরণ সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ১৭টি লিস্টার মেশিন ধ্বংস ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪ ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সেমিনারে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প-কারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব। দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পের বিকাশ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) হালনাগাদের মাধ্যমে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে। সেমিনারে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের প্রকৃত চিত্র জানতে অর্থনৈতিক শুমারির গুরুত্ব অপরিসীম। সঠিক পরিসংখ্যান ছাড়া পরিকল্পিত উন্নয়ন ও কার্যকর নীতিনির্ধারণ সম্ভব নয়। অর্থনৈতিক শুমারির তথ্য শিক্ষা, গবেষণা, শিল্পায়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শুমারির তথ্যের যথাযথ ব্যবহার ও প্রচার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারকে (বিএসবিআর) কার্যকর ও তথ্যসমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মিনহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি-
বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও তথ্য হালনাগাদ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা এবং বিএসবিআর বিষয়ে ধারণা প্রদান করাই ছিল এ সেমিনারের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd