• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক ভূমিকাও পালন করছে বিজিবি- সেক্টর কমান্ডার দিনাজপুর চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান লোহাগাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ‘২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে সদর থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name / ৮৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর বাজারসংলগ্ন দিয়াড় ধাইনগর এলাকায় মহানন্দা নদীর তীরবর্তী একটি ঘাটে এ অভিযান চালানো হয়। স্থানীয় সাইদুর রহমানের মুদি ও চায়ের দোকানের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকায় দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করছে। খবর পেয়ে থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে চারটি প্যাকেট এবং বস্তার ভেতরে থাকা একটি ছোট ব্যাগ থেকে আরও একটি প্যাকেট উদ্ধার করা হয়। পাঁচটি প্যাকেটে মোট আনুমানিক ১০ কেজি গাঁজা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন প্রায় ২ কেজি। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এঘটনায় পলাতক অভিযুক্ত হিসেবে বাবু হক (৩০) ও সুমন (৪২)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ১০ কেজি গাঁজার জব্দতালিকা প্রস্তুত করে আলামত থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd