• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যে উৎসব আনে আনন্দ, তা কি কখনো ডেকে আনে দুশ্চিন্তা? কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা যাদুকাটা বালুমহালে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (এসআই) মো. জিয়াউর রহমান

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন নাচোল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জিয়াউর রহমান। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ১৩ দশমিক ৯ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় তিনি এ পুরস্কার অর্জন করেন।
জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
নাচোল থানার এসআই মো. জিয়াউর রহমানের এ অর্জনে জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd