• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, নগদ টাকা ও মোবাইল উদ্ধার পাঁচবিবিতে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক ১, পিকআপ জব্দ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবি’র দুটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে সংরক্ষিত আসনে আলোচনায় শামীমা আক্তার সাথী, জনসমাগমে নির্বাচনী হাওয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইনজেকশন জব্দ খুলনার তেরখাদায় যুবদল নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে (SRB)র যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩ কলমাকান্দায় স্কুলব্যাগে ভারতীয় মদ, দুই যুবক আটক ৩২ বোতল মদ উদ্ধার, বাজারমূল্য ৭২ হাজার টাকা

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে গাঁজা নিয়ে নারীসহ দুজন আটক

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি কথিত গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটে দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় ১ কেজি কথিত গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের মৃত নরধন মিয়ার ছেলে মো. লুদন মিয়া (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর স্ত্রী মোসা. জোহরা বেগম (৩৫)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd