• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে

Reporter Name / ৭৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমান দাখিল এবং কারিগরী পরীক্ষার ফলাফলে এবার স্কুল এগিয়ে রয়েছে। ১০ আগস্ট সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল থেকে ১৮৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০১৩ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২৩টি জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ৫৩ দশমিক ৬৮ ভাগ। উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৭৮০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৩৬৬ জন উত্তীর্ন হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ মাত্র ১টি। পাসের হার ৪৬ দশমিক ৯২ ভাগ। উপজেলার ২টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ মাত্র ১টি। পাসের হার ৪৮ দশমিক ৯৫ ভাগ। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক হোসাইন মুহাম্মদ আনোয়ার তা নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd