• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে মিছিল

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়

Reporter Name / ৪৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

শাহ্ ফুজায়েল আহমদ
বিশেষ প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় জগন্নাথপুর পৌরশহরের হেলিপেডস্থ দলীয় কার্যালয়ে জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের উন্নয়ন নিয়ে হাফেজ শেখ মুশতাক আহমদ বলেন, সাংবাদিকরা পারেন সমাজের আসল চিত্র তুলে ধরতে। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে জগন্নাথপুর- শান্তিগঞ্জ সত্যিকারের উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। দুই উপজেলার রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। তাই পিছিয়ে পড়া সুনামগঞ্জ- ৩ আসনকে সামনে এগিয়ে আনতে হবে। তিনি বলেন, আগামীতে এ আসন থেকে নির্বাচিত হলে রাস্তা- ঘাট, ও স্বাস্থ্যখাতে উন্নয়নসহ শিক্ষার উন্নয়ন করবো । স্থানীয়ভাবে ভোকেশনাল কোর্স চালু করা হবে। এছাড়া ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। যাতে আগামীতে এ আসনের যুবক-যুবতীরা কাজে লাগতে পারে। এভাবে এ আসনে দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জামিলুল হক আমিনী, সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক, পৌর সভাপতি মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি আমিনুল হক, উপজেলা যুব মজলিসের সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd