• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন- প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ সিংড়ার চামরীতে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, এক কোটি টাকা চাঁদা দাবি দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক পাহাড়ের বিভিন্ন বিহারে বৌদ্ধ ধর্মীয় ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ব্যবসায়িক পাওনা চাইতে গেলে দৈনিক বাংলার আকাশ-এর ভারপ্রাপ্ত সম্পাদককে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ

টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, এক কোটি টাকা চাঁদা দাবি

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

জাতীয় দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন, এক কোটি টাকা চাঁদা দাবি এবং আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে গাজীপুরের টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে তুলে নেওয়া হয় বলে ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে সংবাদ সংগ্রহের কাজে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে শাহ সিমেন্টের ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে কাজ শেষে তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলসহ ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর চোখ-মুখ বেঁধে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

সেখানে নিয়ে তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। পাশাপাশি মাদকবিরোধী কোনো সংবাদ প্রকাশ না করার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে তাঁকে অন্য একটি স্থানে নিয়ে এক নারীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করা হয়। ভবিষ্যতে হাজীর মাজার বস্তি এলাকার মাদক ও সন্ত্রাস সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ কিংবা ফেসবুক লাইভ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

প্রায় দুই ঘণ্টা ধরে নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে অভিযুক্তরা চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর জ্ঞান ফিরে আসে।

এ বিষয়ে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, সাংবাদিক রিপন তাঁর সঙ্গে অবস্থানকালে একদল অপরিচিত ব্যক্তি তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd