• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: তাৎক্ষণিক সেবা পেলেন ভুক্তভোগীরা ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ে শূন্য পাস, ২৪ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে পূর্বধলায় ‘স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি’র বৃক্ষরোপণ ওসি আমানের নেতৃত্বে এএসআই জ্যোতিষের পরিকল্পনায় রাণীশংকৈল ৬৫ পিস ইয়াবাসহ বাসেদ আটক রূপসায় যুবদল কর্মী ফখরুলকে গুলি করে হত্যা, থানায় মামলা দায়ের: চরম আতঙ্ক, অধরা ঘাতকরা ফুলবাড়ীতে সমান আওয়াজ প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সচেতনামুলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসনের বিশেষ মোবাইল কোর্ট অভিযান টঙ্গীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় পাস করেনি কেউ খুলনায় আদালত চত্বরে সোনালী ব্যাংকের নতুন এটিএম/সিআরএম বুথ উদ্বোধন

টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় পাস করেনি কেউ

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আকাশ দাস, টাংগাইল প্রতিনিধি:

এবারে এসএসসির ফলাফলে টাংগাইল জেলার মোট ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাস করতে পারেনি কেউ। তারমধ্যে ৪ টিই মাদ্রাসা প্রতিষ্ঠান

টাঙ্গাইল জেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেলার এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি (পাসের হার শূন্য)।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জেলার মোট ০২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ০৪টি মাদ্রাসাসহ সর্বমোট ০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। এই প্রতিষ্ঠানগুলো থেকে চলতি বছর মোট ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

নিচে টাঙ্গাইল জেলার পাস না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তালিকা:

গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়
উপজেলা: ভূঞাপুর
মোট পরীক্ষার্থী: ১০ জন
এমপিওভুক্ত প্রতিষ্ঠান

সলিমাাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়
উপজেলা: নাগরপুর
মোট পরীক্ষার্থী: ০৮ জন

তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা
উপজেলা: মির্জাপুর
মোট পরীক্ষার্থী: ০৫ জন

মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা
উপজেলা: ঘাটাইল
মোট পরীক্ষার্থী: ২০ জন

আগদিঘুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
উপজেলা: নাগরপুর
মোট পরীক্ষার্থী: ০১ জন

বিএম দাখিল মাদ্রাসা
উপজেলা: ভূঞাপুর
মোট পরীক্ষার্থী: ০১ জন

প্রকাশিত তালিকায় দেখা যায় ঘাটাইল উপজেলার ‘মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা’ থেকে সর্বোচ্চ ২০ জন পরীক্ষার্থী অংশ নিয়েও সবাই অকৃতকার্য হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd