• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান পাঁচবিবি সীমান্তে বিজিবির মূর্তি উদ্ধার পাঁচবিবিতে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই খুন ৩ দিনের সরকারি সফরে লালমনিরহাট ও কুড়িগ্রাম আসছেন ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পূর্বধলায় উন্নয়নকাজের উদ্বোধন ও উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক পদুয়া ইউপিতে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম সিকদার জাতীয় দৈনিক ‘এদিন’-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ সুজন মিয়া, বিভিন্ন মহলের অভিনন্দন দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য হলেন দৈনিক বাংলা কাগজের নির্বাহী সম্পাদক আফজাল হোসেন

টালিয়ামারা বাজারে আইনশৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও জুয়া-ক্যাসিনো বন্ধে কঠোর হুঁশিয়ারি

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

মো. মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান, খুলনা:

বটিয়াঘাটা উপজেলার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের টালিয়ামারা বাজারে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে টালিয়ামারা বাজার প্রাঙ্গণে আয়োজিত এই পথসভায় এলাকার সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা থেকে সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক, চাঁদাবাজি, অপরিচিত লোকজনের সন্দেহজনক অনুপ্রবেশ এবং জুয়া ও ক্যাসিনোর মতো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

পথসভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে পরিচিত বালিয়াডাঙ্গা ইউনিয়নে সাম্প্রতিক সময়ে কিছু দুষ্কৃতকারী ও অপরাধচক্র মাথাঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বিশেষ করে মাদক কারবার, চাঁদাবাজি এবং গোপনে জুয়া ও ক্যাসিনো আসর বসানোর প্রবণতা তরুণ সমাজ ও এলাকার স্বাভাবিক পরিবেশকে হুমকির মুখে ফেলছে। বক্তারা সাফ জানিয়ে দেন, দুষ্কৃতকারীরা কোনোভাবেই এলাকাকে অস্থিতিশীল করতে পারবে না; প্রয়োজনে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের কঠোর হস্তে দমন করবে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান। আইনশৃঙ্খলা রক্ষায় ওসির সক্রিয় ভূমিকা ও কঠোর অবস্থান সভায় বিশেষভাবে গুরুত্ব ও প্রশংসা পায়। ওসি তার বক্তব্যে মাদক, চাঁদাবাজি, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, সমাজের শত্রু ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং জুয়া বা ক্যাসিনোর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। একই সাথে এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।

ওসি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা ও সার্বিক সহযোগিতা। গ্রামবাসী ও প্রশাসন একসাথে কাজ করলে বালিয়াডাঙ্গা ইউনিয়ন থেকে সব ধরনের অপরাধ ও অপসংস্কৃতি নির্মূল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে অপরাধমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য বালিয়াডাঙ্গা ইউনিয়ন গড়ার প্রত্যয় জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd