• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঈশ্বরগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের মাঝে উপহার বিতরণ রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় বিএনপি নেতা মারজান শেখের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে চোলাইমদসহ ১ জন আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার সিলেটের বিশ্বনাথে “ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ”র অফিস উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ধামইরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি শামসুজ্জোহা খান ইউএনও’র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজলো বিয়াম ল্যাবরেটরি স্কুল

ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অসহায় ও দরিদ্র ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কালাম ও ডিমলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু রাশেদ সাকিবের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে চাল বিতরণে অংশ নেন।
চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল তুলে দেন।
এ সময় ডিমলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু রাশেদ সাকিব বলেন, “ছাত্রদল সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ছাত্রদলের একজন সহযোদ্ধা ও নগণ্য কর্মী হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।”
তিনি বলেন, মানুষের বিপদে ও প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd