• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার সিলেটের বিশ্বনাথে “ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ”র অফিস উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ধামইরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি শামসুজ্জোহা খান ইউএনও’র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজলো বিয়াম ল্যাবরেটরি স্কুল ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির সভা স্বাধীনতার পর প্রথম দুর্গাপূজা, কড়কড়িয়া গ্রামে উৎসবের আমেজ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান নজরুল ইসলাম মঞ্জুর কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং জনসচেতনতা বাড়াতে নীলফামারীর ডিমলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচি নেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ডিমলা উপজেলা শহরের সাব-রেজিস্ট্রার কার্যালয়, সেটেলমেন্ট অফিস চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এ সময় শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য সামছুল ইসলাম, মিজানুর রহমান জাম্বু ও মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।
অভিযানকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd