লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সরকারের বরাদ্দকৃত জিআর চালের ডিও এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের আফজাল হোসেন মিলনায়তনে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান উপজেলার ৩১টি মন্দিরে এই বরাদ্দ বিতরণ করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
এসময় আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পাটগ্রাম পাটেশ্বরী মন্দিরের সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মন্দিরগুলোতে বরাদ্দ বৃদ্ধি করায় সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই বরাদ্দ অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।