লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে
৬১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় গরু আটক করেছ।
১৭ অক্টোবর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-পয়ষট্টিবাড়ি বিওপির টহলদল ৪১৫ ঘটিকায় সীমান্ত হতে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে খেংটি প্রধান বাড়ি নামক স্থানে ৩টি ভারতীয় গরু আটক করে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ২,২০,০০০/- (দুই লক্ষ বিশ হাজার) টাকা। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এব্যাপারে অধিনায়ক
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিশ্চিত করেছেন।