• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে চান সফিউল্লাহ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান, ১৩টি লিস্টার মেশিন ধ্বংস মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরের অস্থায়ী কমিটি গঠন ডিমলার গয়াবাড়িতে মাদক ও জুয়া নির্মূলে ১১ সদস্যের কমিটি গঠন পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিএসএফকে লাঠিসোটা নিয়ে ধাওয়া স্থানীয়দের, পাল্টা বোমা নিক্ষেপের অভিযোগ পাঁচবিবি সীমান্তে মাদক সহ আটক-২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডুমুরিয়ার রংপুরে যাত্রা পালা “অভাগীর কান্না” অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডিমলায় মায়ের বকুনিতে অভিমান করে কীটনাশক পান করে শেখ ফরিদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শেখ ফরিদ ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের ইউনুস আলীর ছেলে। সে ছাতনাই বারোবিশা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শেখ ফরিদ দুই ভাইয়ের মধ্যে বড়। বৃহস্পতিবার বিকেলে খেলতে যাওয়া নিয়ে তার মা সেফালী বেগম তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে বাড়িতে ধানখেতে দেওয়ার জন্য রাখা কীটনাশক পান করে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. রেবেকা সুলতানা খুশি জানান, হাসপাতালে আনার সময় রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd