জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:
বিদায়ের পূর্ব মুহূর্তে বুধবার বিকেল থেকে বিষাদের মাঝেও সনাতনী নারীরা আনন্দে মেতে উঠেছিল সিঁদুর খেলায়।
বাধ্য যন্ত্রের তালে তালে নেচে গেয়ে শেষ কীর্তনের মধ্য দিয়ে ভক্ত অনুরাগীরা বিদায় দেয় প্রতিমাকে।
বিকেলে যথারীতি মেনে বিদায় ক্ষণে ভক্তরা ভিড় জমান মন্দিরে মন্দিরে।
অশ্রু নয়নে চরন ছুঁয়ে প্রার্থনা করেন তারা। আশীর্বাদ কামনা করেন অনুরাগীরা। ট্রাকে করে প্রতিমা নিয়ে নগর জুড়ে বিষাদ যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে রাত ৮ টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তায় নগরীর রংপুর মুলাটল পুকুরে একে একে বিসর্জন দেয় শহরের প্রতিমা গুলোকে। মুলাতল পুকুর পাড় ছাড়াও নগরীর ডিমলা মন্দির দিঘী ঘাগট নদীসহ বেশ কিছু নির্ধারিত স্থান বিসর্জন দেওয়া হয় প্রতিমাকে।
এবার রংপুর জেলা ও মহানগরীতে ৯৬৪ টি মন্ডপে অনুষ্ঠিত হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সন্ধ্যা থেকে একযোগে শুরু হয়েছে বিসর্জন।