• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই দিব না: খান রায়হানের সাহসী বক্তব্যে জামায়াত আমীরের সমর্থন ​চেক ডিজঅনার মামলায় বটিয়াঘাটা স্কুল শিক্ষিকার কারাদণ্ড ও অর্থদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ডোমারে স্লুইসগেট ধস, নদীগর্ভে বসতভিটার অংশ: দুশ্চিন্তায় শতাধিক কৃষক পরিবার সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত সিলেটের বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে অর্থ বিতরণ নীলফামারীতে আইবিডব্লিউএফ-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত কৃষক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম গ্রেপ্তার সিংড়ায় চার বছরের ব্যবধানে বজ্রপাতে প্রাণ গেল একই পরিবারের ২ ছেলের জগন্নাথপুরে বিয়ের ৩ মাসের মাথায় লন্ডন প্রবাসীর নববধুর আত্মহত্যা

ডিমলায় শিক্ষা, যোগাযোগ ও মানবিক সহায়তার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোটার, নীলফামারী

নীলফামারীর ডিমলায় শিক্ষা, যোগাযোগ অবকাঠামো, কৃষি তথ্য সংগ্রহ এবং মানবিক সহায়তামূলক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, পরিদর্শন ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সংরক্ষিত মহিলা আসন-৪-এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
দিনের শুরুতে ঝুনাগাছ চাপানী এলাকার শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। পরে খালিশা চাপানীর তুহিন বাঁধ সড়ক এবং ডিমলা ইসলামিয়া কলেজের ঊর্ধ্বমুখী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
এরপর ডিমলা শিশু কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, টিফিন বক্স, পানির পট ও বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের জন্য শিক্ষা-সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে অতিথিরা কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ, প্রকৃত কৃষকদের তালিকাভুক্তি এবং সরকারি কৃষিসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
দিনের শেষ পর্বে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।
এ উপলক্ষে অতি দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন, দুস্থ রোগীদের মাঝে অনুদানের চেক, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, কমিউনিটি ক্লিনিকগুলোতে রক্তচাপ (বিপি) মেশিন, ওজন পরিমাপক যন্ত্র ও ডায়াবেটিস পরীক্ষার মেশিন এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উঁচু-নিচু বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, “উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; শিক্ষা, কৃষি, যোগাযোগ এবং মানবিক সহায়তার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই প্রকৃত উন্নয়ন।” তিনি জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যাপিকা সেতারা সুলতানা, গোলাম রব্বানী প্রধান, অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল-বান্না, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd