• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক

​চেক ডিজঅনার মামলায় বটিয়াঘাটা স্কুল শিক্ষিকার কারাদণ্ড ও অর্থদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার

পাওনা টাকা পরিশোধের চেক দিয়ে প্রতারণার (চেক ডিজঅনার) মামলায় খুলনার বটিয়াঘাটা উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে পলাতক ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
​গত বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) খুলনার যুগ্ম দায়রা জজ, ৩য় আদালতের বিচারক মো. বুলবুল আহমেদ এই রায় ঘোষণা করেন।
​সাজাপ্রাপ্ত আসামির নাম তাকিয়া সুলতানা। তিনি বটিয়াঘাটা থানাধীন ৫৯ নং কৈয়া গরীবুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং জি এম মুশফিকুর রহমানের মেয়ে।
​আদালতের রায় ও সাজা
আদালতের রায়ে ‘দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস্ অ্যাক্ট, ১৮৮১’-এর ১৩৮ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি তাকিয়া সুলতানাকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ অর্থ অর্থাৎ ৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জরিমানার এই সম্পূর্ণ টাকা মামলার বাদী পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মামলা চলাকালীন সময় থেকে আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা (গ্রেপ্তারি পরোয়ানা) জারি করেছেন। আসামি যেদিন গ্রেপ্তার হবেন বা আদালতে আত্মসমর্পণ করবেন, সেদিন থেকেই তার সাজার মেয়াদ শুরু হবে।
​মামলার বিবরণ
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আসামি তাকিয়া সুলতানা মামলার বাদী রেহেনা বেগমের কাছ থেকে ১৬ লক্ষ ৫০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করেন। ওই পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে আসামি গত ২১ অক্টোবর ২০২৪ তারিখে বাদীকে সোনালী ব্যাংক লিমিটেড, বটিয়াঘাটা শাখার নিজ হিসাব নম্বরের ৬ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
​ওই দিনই বাদী চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত তহবিল না থাকায় তা ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়। পরবর্তীতে পাওনা টাকা দাবি করে বাদী গত ২২ অক্টোবর ২০২৪ তারিখে আইনজীবীর মাধ্যমে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় বাদী রেহেনা বেগম গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে আদালতে এই মামলা (দায়রা মামলা নম্বরঃ ৮৭৭/২০২৫) দায়ের করেন।
​মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি.) অ্যাডভোকেট সানোয়ারা পারভীন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু। বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd