• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজমুল হত্যা- একটি ময়নাতদন্ত কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona

জুলাই দিব না: খান রায়হানের সাহসী বক্তব্যে জামায়াত আমীরের সমর্থন

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আয়াত উল্লাহ, ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে “জান দিব, জুলাই দিব না” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইনসাফ গার্ডের সভাপতি ও যুবনেতা খান রায়হানের সাহসী ও তথ্যবহুল বক্তব্যে সমর্থন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রাজধানীর এক মিলনায়তনে আয়োজিত এই সভায় দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা মামুনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মুস্তাফিজুর রহমান ইরান।

ডায়াসে দাঁড়িয়ে ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে তিনটি সময়োপযোগী প্রস্তাব তুলে ধরেন:

খান রায়হান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সর্বাত্মক কৃতিত্ব ও সাফল্য একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার। এখানে কোনো মানুষের একক কৃতিত্ব দাবি করার সুযোগ নেই। আল্লাহর অশেষ রহমতেই ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় লাভ করেছে।

খান রায়হানের এই বক্তব্যের সাথে সুর মিলিয়ে প্রধান অতিথি জামায়াত আমীর ডা. শফিকুর রহমানও বলেন, “এই গণঅভ্যুত্থানের মূল কৃতিত্ব ও একক মাস্টারমাইন্ড একমাত্র মহান আল্লাহ তাআলা।”

তিনি আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের রক্তের সঠিক মূল্যায়নের ওপর জোর দেন। একই সাথে দেশের নোংরা, প্রতিহিংসামূলক ও চক্রান্তের রাজনীতি চিরতরে ত্যাগ করে সব দলকে সুস্থ ও ইতিবাচক ধার রাজনীতিতে ফিরে আসার উদাত্ত আহ্বান জানান।

অপপ্রচার ও মিডিয়া ক্যু-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি ইসলামপন্থী ও দেশপ্রেমিক দলগুলোকে নিজস্ব শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান। বস্তুনিষ্ঠ তথ্য প্রবাহ বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।

দেশের সংকটময় মুহূর্তে জামায়াত আমীরের মতো শীর্ষ নেতার সমর্থন পাওয়া খান রায়হানের মতো তরুণ নেতৃত্বের জন্য এক বিশাল স্বীকৃতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁর এমন দূরদর্শী বক্তব্য দেশের তরুণ সমাজকে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে আরও অনুপ্রাণিত করবে।

সভা শেষে খান রায়হান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং ইনসাফ কায়েমের এই পথচলায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd