• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা কবিতাঃ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান গোয়াইনঘাটে নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনে উপজেলা প্রশাসন’র অভিযান: পুড়িয়ে ধ্বংস বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার কমিটি গঠনঃ মাসুম সভাপতি – জিল্লুর সাঃ সম্পাদক গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউপি: প্যানেল দ্বন্দ্বে থমকে আছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ভোগান্তিতে হাজার হাজার মানুষ ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন গার্মেন্টস শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ড পুনর্গঠনের দাবি ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টো, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সাংবাদিক সাধারণ সম্পাদক মোস্তাহার আলম লেবু এবং দৈনিক ঘোষনা পত্রিকার সাংবাদিক সাংগঠনিক সম্পাদক রায়হান পারভেজ নয়ন, দৈনিক আমার দেশ পত্রিকার দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ খান, দৈনিক ইনকিলাব পত্রিকার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ ২১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটির ২ বছরেব জন্য অনুমতি দেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার ও সাধারন সম্পাদক আল-আমিন। ডিমলা রিপোর্টার্স ইউনিটির সংগঠনটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিমলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনাময় বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে নতুন কমিটি কাজ করবে। নবনির্বাচিত সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো বলেন, ডিমলা রিপোর্টার্স ইউনিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জনস্বার্থে কাজ করবে। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংগঠনের সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন বর্তমানে স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সাংবাদিকদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি ডিমলার ইতিবাচক সংবাদগুলো জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd