• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

ডিমলায় ভেজাল ও কম পরিমাপে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

 

স্টাফ রিপোটার, নীলফামারী

নীলফামারীর ডিমলায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আফতাব ফিলিং স্টেশন ও আদিল আটো মুড়ির মিলে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় পৃথক দুটি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাবুরহাট এলাকার মেসার্স আফতাব ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল বিক্রির ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের তুলনায় কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার কম দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯/৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বামুনিয়া-ডোমার রোড এলাকার আদিল আটো মুড়ির মিলে মুড়ি পণ্যের বিএসটিআই গুণগত মান সনদ রয়েছে—এমন মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি ডিমলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌশলী মো. আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মো. নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. জুলকারনাইন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd