• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক দেশ সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন মুনীর চৌধুরী সোহেল ঢাবিতে স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠিত জাকের পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন জয়নুল আবেদীন জনু লোহাগাড়ায় জহিরুল ইসলামের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও সমাবেশ লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সাংবাদিক স্বপন মির্জার ফেসবুক আইডি হ্যাক, বিব্রতকর পরিস্থিতিতে পরিচিতজনরা ডোমারে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক রংপুরে কৃষক হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ সোনারগাঁয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষ গ্রেপ্তার ময়মনসিংহে ২০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১, অভিযানের নেতৃত্বে আলোচিত ইন্সপেক্টর মহিউদ্দিন

ডোমারে নিজ ঘর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে নিজ বসতঘর থেকে ফাতেমা বেগম (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ি ছোট হুজুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ওই গ্রামের মো. মকসিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেতেন। এ কারণে পরিবারের সদস্যরা প্রতিদিনের মতো তাকে বসতবাড়ির একটি কক্ষে তালাবদ্ধ করে রাখতেন।

মঙ্গলবার সকালে আনুমানিক ৯টার দিকে তার ছেলের স্ত্রী মোছা. জেসমিন আক্তার সকালের খাবার দিতে গিয়ে দেখতে পান, কক্ষটি ভেতর থেকে আটকানো। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি ফাতেমা বেগমকে ঘরের পাইরের সঙ্গে মশারির নেটের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে বিষয়টি ডোমার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd