• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফরসঙ্গী ছিলেন এস কে আজিজুল বারী হেলাল পূর্বধলায় আবদুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ গ্রন্থের মোড়ক উন্মোচন ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সংবর্ধনা কটিয়াদীতে সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার ​গাজীপুরে মিনি ট্রাক ও অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ডিমলায় মায়ের উপর অভিমানে বিষপানে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও সচেতনতামূলক অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তারা শহরের কোর্ট এলাকার সংলগ্ন শিশু পার্কের আশপাশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ওয়ার্ডে নিয়মিতভাবে এ কার্যক্রম চালানো হচ্ছে। পৌরসভার সংশ্লিষ্টরা জানান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এ ধরনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, অফিস ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
অভিযানে উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন, মো. রুবেলসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা জানান, শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক উদ্যোগও অব্যাহত রয়েছে। পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।”
তিনি এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd