• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে ৪টি পূজা মণ্ডপে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমানের অর্থ সহায়তা দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পূজামন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় সিলেটে প্রথম মিশাল বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধনী আয়োজনে বিএনপি নেতা পার্থ দেব মন্ডল পূর্বধলায় ধলাই নালা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার জব্দ শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের বিশেষ টহল জোরদার নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – এমপি মোস্তাফিজুর রহমান থানচি-তিন্দুমুখ সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের উদ্বোধনী আয়োজনে বিএনপি নেতা পার্থ দেব মন্ডল

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

বাঙালির চিরায়ত সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে বইছে আনন্দের আবহ।ধর্ম যার যার, উৎসব সবার” এবং “রাষ্ট্র সবার”—এই সার্বজনীন চেতনাকে সামনে রেখে শুভ মহালয়ার মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র তথা দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তীর্থস্থান ঐতিহ্যবাহী শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আয়োজন করা হয় শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
​মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই মহতি অনুষ্ঠানে সর্বস্তরের পূজারি ও ভক্তদের পাশাপাশি জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ও আসন্ন শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা ও ভাবগাম্ভীর্য বজায় রাখার বিষয়টি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে গঠিত উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ কমিটির সদস্যরাও উদ্বোধনী প্রোগ্রামে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
​উক্ত গুরুত্বপুর্ণ কর্মসূচিতে পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মাঝে সক্রিয় ও প্রশংসনীয় উপস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রভাবশালী তরুণ নেতা ও জনপ্রিয় উদীয়মান রাজনীতিবিদ পার্থ দেব মন্ডল।
​যুবদল কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এবং বিএনপির গঠিত পূজা পর্যবেক্ষণ কমিটির সম্মানিত সদস্য হিসেবে পার্থ দেব মন্ডল ঢাকেশ্বরী মন্দিরের উদ্বোধনী পর্বে অত্যন্ত সুসংগঠিত ভূমিকা পালন করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়ের সময় তিনি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।
​এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় পার্থ দেব মন্ডল বলেন, “শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দির কেবল একটি উপাসনালয় নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির এক মহান মিলনক্ষেত্র। দেশের সকল নাগরিকের সমান অধিকার রক্ষা এবং প্রত্যেক ধর্মাবলম্বী যেন নিজ নিজ উৎসব নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় অসাম্প্রদায়িক চেতনা ও রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী।
​উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি পর্যবেক্ষণ কমিটির আহবায়ক ও যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়দেব রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​শ্রীশ্রী ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের এবং বিশেষ করে তরুণ নেতা পার্থ দেব মন্ডলের সক্রিয় উপস্থিতিকে সাধুবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত সহযোগিতা ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে ২০২৬ সালের এই শারদীয় দুর্গোৎসব আনন্দময়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
​উৎসবের এই বিশেষ মুহূর্তে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে দেশের সকল স্তরের জনগণকে জানানো হয়েছে আন্তরিক শারদীয় শুভেচ্ছা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd