• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক দেশ সংলাপ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেলেন মুনীর চৌধুরী সোহেল ঢাবিতে স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠিত জাকের পার্টির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি হলেন জয়নুল আবেদীন জনু লোহাগাড়ায় জহিরুল ইসলামের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি ও সমাবেশ লালমনিরহাটে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সাংবাদিক স্বপন মির্জার ফেসবুক আইডি হ্যাক, বিব্রতকর পরিস্থিতিতে পরিচিতজনরা ডোমারে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক রংপুরে কৃষক হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও খুনিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ সোনারগাঁয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই নারী ও এক পুরুষ গ্রেপ্তার ময়মনসিংহে ২০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ১, অভিযানের নেতৃত্বে আলোচিত ইন্সপেক্টর মহিউদ্দিন

ঢাবিতে স্বপ্নজয়ী নারী সম্মাননা-২০২৬ প্রদান অনুষ্ঠিত

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা এবং স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। জাতীয় সংগীত ও থিম সং পরিবেশনার পর ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। “শক্তি, সাহস ও সম্ভাবনার প্রতীক” এই স্লোগানকে সামনে রেখে মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এস এম দেলোয়ার জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক ও পূবালী ব্যাংক পিএলসির সাবেক এজিএম (আইন) ড. মোহাম্মদ আবু তাহের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, উদ্যোক্তা, গবেষক ও সংগঠক ড. আ ন ম এহছানুল মালিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (বিইডিএফ) এর নির্বাহী সহ-সভাপতি সাহিদুজ্জামান স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কবি, ব্যবসায়ী ও সংগঠক শাহ্ কামাল আহমদ; লেখক, নারী উদ্যোক্তা, সংগঠক, সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও শৈল্পিক স্বাদ-এর স্বত্বাধিকারী তাসলিমা আক্তার কনিকা; নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক, মোল্লা ক্লিনিকের স্বত্বাধিকারী এবং রয়েল ইকো-ল্যান্ড লিমিটেডের কর্পোরেট পার্টনার লায়ন হুমাইয়ারা আক্তার রিমা।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা, সংগঠক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার; নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও নেক্স রিয়েল এস্টেটের সিইও তাবাসসুম ইমাম; নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও ক্যান্ডি লেদার এন্ড গুডস-এর স্বত্বাধিকারী ফারহানা বেগমসহ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সংগঠক তাসনিয়া মারুফ সুমি। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, উদ্যোক্তা, ব্যবসায়ী, মেন্টর, মোটিভেশনাল স্পিকার, সম্পাদক, প্রকাশক ও শতাধিক গ্রন্থের প্রণেতা এস এম দেলোয়ার জাহান।

আলোচনা সভায় বর্তমান বাজারে এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদানের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শিল্প-বাণিজ্যের বৈশ্বিক প্রভাব যেন বাংলাদেশে না পড়ে এবং বৈষম্যহীন বাজার ব্যবস্থা গঠনে ক্রেতা-বিক্রেতার সমন্বয়ে ন্যায্য মূল্যে ক্রয়-বিক্রয় সেবা প্রদান করা যায়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সবশেষে আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd