• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রাম ভিতরবন্দ মহাবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ৮৭ শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত উলিপুরে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা কেরামতিয়া মাদরাসা শিবগঞ্জে এসআরবি-৫ এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবা,সহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কক্সবাজারে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

ত্রিশাল থানা আকস্মিক পরিদর্শন, আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দিলেন রেঞ্জ ডিআইজি

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালন সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি জানতে পারেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) উপজেলা মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় অংশগ্রহণ করছেন। পরিদর্শনের বিষয়টি জানতে পেরে ওসি থানায় ফিরে আসতে চাইলে স্থানীয় সংসদ সদস্য রেঞ্জ ডিআইজিকে ওই সভায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান এবং উপস্থিত সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ জানান।

পরবর্তীতে থানা পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে রেঞ্জ ডিআইজি সভায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে তিনি বক্তব্য দেন। বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে থানা পরিদর্শনকালে ডিআইজি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারে আন্তরিকতা, নিষ্ঠা, সংযম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd