• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে (এসআরবি)র অভিযান গোরস্থানের ভেতর থেকে ১ কেজি হেরোইন উদ্ধার মাধবপুরে সন্ধ্যা হলেই দ্বিগুণ সিএনজি ভাড়া, বিপাকে সাধারণ যাত্রীরা মদন থানা বার্ষিক পরিদর্শন করলেন নেত্রকোণার পুলিশ সুপার নেত্রকোণার পাহাড়ি জনগোষ্ঠীর জীবন: প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ পূর্বধলায় তিন দিনব্যাপী শ্যামাপূজা, থাকছে প্রসাদ বিতরণ ও আরতি প্রতিযোগিতা থানচিতে আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা পর্যটক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোরদার পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবি’র ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক শেরপুর জেলা প্রশাসনের মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত জনসেবার মানোন্নয়ন ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ জগন্নাথপুরে আলেম কর্তৃক সাংবাদিকের জমি দখলের পায়তারা, জনমনে নিন্দার ঝড় গোমস্তাপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

থানচিতে আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা পর্যটক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোরদার

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

​থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা উপজেলা পরিষদ মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আবু হানিফ, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মসফিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

​সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি জনগুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—উপজেলায় আগত পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, রাতের নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি লাইট স্থাপন, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থার প্রসার এবং সরকারি কৃষি জমি অবৈধ দখলমুক্ত রাখা। এছাড়া থানচি মডেল মসজিদের কার্যক্রম, টিএনটি পাড়া মসজিদে এলজিইডি-র মাধ্যমে বরাদ্দকৃত অর্থ ছাড়পত্র না পাওয়ার জটিলতা নিরসন এবং উপজেলা পরিষদের অধীনস্থ বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

​সভায় উপস্থিত থেকে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রতিনিধি এস আই বাসুদেব,বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ হারুন অর রশিদ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃডা, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম সভায় বিভিন্ন মতামত তুলে ধরেন।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের নেতা,জনপ্রতিনিধি
সাংবাদিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd