• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর থানা পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ​ সুর থামলো, পথ ফুরালো না, দায় রয়ে গেল — চারণ কবি হাছেন আলীর স্মরণে উইনিপেগে ই-স্কুটার ব্যবহারকারীদের প্রতিক্রিয়া — ২০২৭ সালে আসছে নতুন নিয়ম লোহাগাড়া সদর ইউনিয়নের সেবক হতে চান এম এ আজিজ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ৫ নং ভান্ডারকোট পূর্বপাড়ায় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি, সর্বত্র আনন্দময় পরিবেশ দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহন, এক লাখ টাকা জরিমানা পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা

থানচিতে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচিতে ৩১ পিস ইয়াবাসহ মো. শাহাজাহান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে থানচি সদরের হিমালয় রিসোর্টের নিচে জামে মসজিদ সংলগ্ন পুকুরপাড়ের সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটক শাহাজাহানের বাবা মো. আব্দুল মতিন এবং মা শাহেনারা বেগম। তার স্থায়ী বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জের হাসনাবাদে। বর্তমানে তিনি থানচি সদরের টিএন্ডটি পাড়ায় ভাড়া বাসায় থাকেন।

থানচি থানার ওসি কানন সরকার বলেন, মাদক বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd