• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ অসহায় বৃদ্ধার পাশে সাঁথিয়ার নবাগত ইউএনও সেলিম আহমেদ নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন পাঁচবিবির নতুন কৃষি কর্মকর্তা মল্লিকা রানী ধামইরহাটে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মুক্ত পরিবেশ গঠনে পরিচ্ছন্নতা অভিযান শিল্পের টানে খুলনা আর্ট একাডেমিতে গোলাম মনোয়ার ও দেবব্রত কুমার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গ্রেপ্তার পাঁচবিবিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া নিরসনে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর, বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন-এর সহযোগিতায় নানা আয়োজনে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা শারমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন-এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলু খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, অফিসার ইনচার্জ মিন্টু রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্কামা মাহমুদা খানম, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, উপজেলা জামায়াতের আমির হাফেজ রেজওয়ান হোসেন ও ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান এটিএম বদিউল আলম।

এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, কিশোর-কিশোরী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করা সরকারের একার দায়িত্ব নয়, এর জন্য পরিবার, সমাজ ও বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ধামইরহাট উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার এই ঘোষণা একটি বড় মাইলফলক। তবে এই ধারাবাহিকতা ও সফলতা টেকসই রাখা সকলের দায়িত্ব।

পরে প্রশাসন, জনপ্রতিনিধি ও ওয়ার্ল্ড ভিশন আগামী দিনে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, শিশুবান্ধব এবং মৌলিক অধিকার সুরক্ষিত পরিবেশ বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd