ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
(৮ সেপ্টেম্বর মঙ্গলবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় বা স্লোগান ছিল—“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”। অনুষ্ঠানে টেকসই সমাজ গঠন এবং জনকল্যাণে শিক্ষার গুরুত্ব ও শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্য আলোচনা সভায় বক্তারা বলেন স্বাক্ষরতা শুধু পডতে ও লিখতে পারার নাম না, স্বাক্ষরতা মানুষকে সচেতন করে চিন্তা শক্তি দেয় এবং একটি জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। একটি শিক্ষিত মানবিক ও উন্নত সমাজ গঠনের স্বাক্ষরতার কোন বিকল্প নেই। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
সাজ্জাদ পারভেজ, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।