• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে সমবায় দিবস পালন লোহাগাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন পূর্বধলায় যুব দিবসের কর্মসূচি শেষ হলো উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে জমকালো আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন

নওগাঁর রাণীনগরে কিশোরী অপহরণ, পুলিশের নীরবতা

Reporter Name / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

 

নওগাঁর রাণীনগর উপজেলার রণসিঙ্গার মোড় এলাকা থেকে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি মেয়েটি, পুলিশের পক্ষ থেকেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

 

মেয়েটির বাবা মোঃ শিবলু জানান, গত ১৫ জুন ভোর ৫টা ৩০ মিনিটে তার ভাড়া বাসার সামনে থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। অভিযোগে তিনি উল্লেখ করেন, আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের চারজন মিলে তার মেয়েকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এদের মধ্যে মোঃ নিলয় (১৭) প্রথমে মেয়েকে ডেকে বাইরে নিয়ে আসে, এরপর বাকি তিনজন—নিলয়ের বাবা মোঃ রায়হান, মা মোছাঃ বৃথি এবং দাদা মোঃ আনসার প্রাং মিলে মুখ চেপে ধরে জোরপূর্বক টমটমে তুলে নেয়।

 

ভুক্তভোগী জানান, অভিযুক্ত নিলয় এলাকায় একজন কুখ্যাত বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। বিষয়টি রাণীনগর থানায় লিখিতভাবে জানানো হলেও পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ শিবলুর।

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত কিশোরীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd