মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে সর্বাধিক ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী নব নির্বাচিত সংসদ সদস্য জনাব মো: শরীফুল আলমকে সংবর্ধনা দিতে ভৈরব-কুলিয়ারচর এর নেতাকর্মী গণ ১৩ ফেব্রুয়ারী-২৬ইং শুক্রবার বিকেলে কুলিয়ারচর বেতিয়ারকান্দি প্রধান নির্বাচনি কার্যালয়ে উপস্থিত হোন। জন সমর্থনে জননেতা বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়ী হয়ে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, প্রবাসী ভোটার, সকল গণমাধ্যম কর্মী ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নব নির্বাচিত এমপি জনাব মো: শরীফুল আলম। দুই উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী ফুল দিয়ে নব নির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান।
উপস্থিত সকলকে তিনি বলেন : এই বিজয় জনগণের বিজয়। আমি যেন নীতির মধ্যে থেকে সত্য পথে থেকে চলতে পারি আপনারা দোয়া করবেন। আমি আপনাদের ঋণ পরিশোধ করার সাধ্য নাই।
বক্তব্যে তিনি বলেন: আন্দোলনের মধ্য দিয়ে আমরা অনেক সংগ্রামী সাথী হারিয়েছি যারা আজকে বিজয়ের দিনে উপস্থিত নেই। তিনি আরো বলেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত সাহেবকে, পৌর বিএনপি সভাপতি হাজী মো: রফিকুল ইসলামকে, পৌর বিএনপির অন্যতম নেতা শাফি ভাই কে, আমি স্মরণ করছি পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি বাচ্চু ভাইয়ের কথা। এভাবে অনেকের নাম উল্লেখ করেন।
তিনি বলেন আমি দিতে আসছি নিতে আসি নাই। কেউ যদি মনে করেন আমি ভোট পেয়েছি পাশ করেছি যা খুশি তাই করবো তা করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না এ বিষয়ে সকলকে সজাগ থাকতে আহ্বান জানান নব নির্বাচিত এমপি মো: শরীফুল আলম। কারো উপর জুলুম, অত্যাচার, অহংকার আল্লাহ পছন্দ করেন না বলে সকলকে সতর্ক করেন। অন্যায় জুলুমের ফলাফল কেমন হয় তা অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে বলেন এমপি মহোদয়। দলের জন্য যারা কাজ করেছেন সবাইকে মনে রেখেছেন। ভোটে জিতে দায়িত্ব আরো বেড়ে গেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন : আমি সকলের এমপি। আমি সেবক হতে চাই, আমি খাদেম হতে চাই।
সমাজে এমন কোনো কাজ করা যাবে না যাতে দলের বদনাম হয়। সমাজকে মাদক মুক্ত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন। প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে মত প্রকাশ করেন।
ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন স্তরের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর মধ্যে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব কামরুল ইসলাম মুছা, উপজেলা যুবদলের আহবায়ক জনাব আজহার উদ্দিন লিটন, উপজেলা বিএনপি যুবদলের সদস্য নূরুল ইশরাক, ছয়সূতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সহ প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীবৃন্দ।
ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেন।