• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে সমবায় দিবস পালন লোহাগাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত পাঁচবিবিতে জাতীয় সমবায় দিবস উদযাপন পূর্বধলায় যুব দিবসের কর্মসূচি শেষ হলো উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে জমকালো আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন

নিয়ামতপুরে তামাক বিরোধী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২৩৪ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ শীর্ষক একদিনের এক কর্মশালার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
১৮ জুন বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।
এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম , প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী, অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা তামাকজনিত রোগের ভয়াবহতা তুলে ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে তামাকের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd