এস এম রকিবুল হাসান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।
আজ (৯ নভেম্বর) সোমবার বিকেলে আনুমানিক সাড়েচারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার উপরকুড়া শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান(১৮) এবংসাঙ্গইল হাই স্কুলের পিওন নূর ইসলাম (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বোনের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে সাঙ্গইল থেকে মামানপুরের মাঝামাঝি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাঙ্গইল হাইস্কুলের পিয়ন নূর ইসলামের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে দু’জনই সড়ক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।