রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ডুবে সুমাইয়া আক্তার (১১) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া একই গ্রামের মানিক মিয়ার মেয়ে। সে চরপুক্ষিয়া ৭৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে অসাবধানতাবশত সুমাইয়া গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার বাবা মানিক মিয়া বলেন, “মেয়ে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়েছিল। কিছুক্ষণ পর খবর পাই সে পানিতে ডুবে গেছে।”
কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।