• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কামদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাফিজার রহমান হাফিজ উইনিপেগে নদীতে ঝাঁপ দিয়ে বাবা-মেয়েকে উদ্ধার, দুই বাসিন্দা পেলেন Mayor’s Award of Valour লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার

নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে উদযাপন নিশ্চিত করতে নওগাঁর নিয়ামতপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। এসময় প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুসহ সকল দপ্তর প্রধান,ইউপি চেয়ারম্যান গন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় দুর্গাপূজাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উৎসবকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছরে নিয়ামতপুর উপজেলায় মোট ৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd