• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ক্ষমতাসীন দলকে ভোট না দিলে উন্নয়ন হবে না- মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে এমপি বেলাল জুলাইয়ের স্মরণে গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন ৭ মাসের শিশুকে রেখে না-ফেরার দেশে মা মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ পলাশবাড়ী উপজেলায় ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেনি ৩ শিক্ষার্থীকে সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ৫০ জন পেল বৃত্তি ৩ বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন জগন্নাথপুরে স্হানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের তোপের মুখে, সরকারি স্কুলে নিম্নমানের সংস্কার কাজ বন্ধ

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নন্দীগ্রাম এলাকার মোঃ রাকিবের ছেলে মোঃ রশিদ সাগর(২৭)। অন্যজন হলেন উপজেলার পতকৈল এলাকার মোঃ আজাহারের ছেলে মোঃ মাসুদ রানা(২৫)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে
হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আটককৃত দুজন ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd